টাঙ্গাইলে ছাত্রদল নেতাসহ ১০ নেতা-কর্মীকে আটক করার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতালের আহবান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ১০টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্দ্যান থেকে হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে তাদেরকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী, ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক, শ্রমিক দলের সাধারণ সম্পাদক একে এম মনিরুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, শহর ছাত্রদলের আহ্বায়ক মারুফ সরোয়ার, ছাত্রদল নেতা সাদিকুল রহমান সবুজ, সাজ্জাদ হোসেন, আনিসুর রহমান, রেজাউল রহমান রুমেল।
এর আগে দেলদুয়ার উপজেলার পাকুল্যা থেকে রাশেদ, শাকিল, হৃদয় চৌধুরী নামে আরো তিন ছাত্রদল কর্মীকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার হরতালের কারণে জেলা বাস্টস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায় নি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান, সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা জানান, নেতা-কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী রোববার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
ইআর