মানিকগঞ্জের ঘিওর উপজেলায় খলিল উদ্দিন (৩৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির পাশের একটি ভুট্টার ক্ষেত থেকে বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কৃষক খলিল উদ্দিন চর বাইলজুরী গ্রামের মৃত সোহরাব উদ্দিনের ছেলে।

ঘিওর থানার অফিসার ইন চার্জ (ওসি) শওকত আলম জানান, খলিল উদ্দিন মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। পরে তারা পুলিশে খবর দেন।

তিনি আরও জানান, তার অনেক টাকা ঋণ ছিল। তা পরিশোধ করতে না পারায় বিষপানে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

কেএইচ