বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকা থেকে নাদিয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ লাশ উদ্ধার করা হয়।নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার হাওলাদার সড়কের বাসিন্দা আলতাফ হাওলাদারের মেয়ে নাদিয়া আক্তার বরিশাল সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলো।
বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহাবুবুর রহমান জানান- পুলিশ জানায়,- ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় কলেজছাত্রীকে ঝুলতে দেখে স্বজনেরা থানায় খবর দেয়।
লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এমএইচ





