বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর মিরপুর-১ এ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা।

শনিবার সকাল ১০টার দিকে পদ্মা গার্মেন্টের কয়েকশ শ্রমিক এ বিক্ষোভ করে। এ সময় মিরপুর-১ থেকে টেকনিক্যাল পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে প্রায় ২০ মিনিট পর বিক্ষুব্ধ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা গার্মেন্টের শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে সেখানে গোলচত্বরের পাশে ভারটেক্স ফ্যাশন কারখানায় ইট-পাটকেল ছুঁড়ে ভাংচুর চালায়। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এতে কারখানার কয়েকজন শ্রমিক আহত হয়। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।  দুটি গার্মেন্টের সামনেই পুলিশ অবস্থান নিয়েছে।

জেএ