মৌলভীবাজারের আলহাজ্ব মোখলিছুর রহমান কলেজের অধ্যক্ষ ননী গোপাল রায়কে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে মৌলভীবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা ও আলোর দিশারী নামে স্থানীয় একটি প্রতিষ্ঠান।
সমাবেশে বক্তারা বলেন, ওই ঘটনায় অধ্যক্ষ ননী গোপাল রায় মৌলভীবাজার মডেল থানায মামলা করতে চাইলে পুলিশ মামলা নিচ্ছে না। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে আলহাজ্ব মোখলিছুর রহমান কলেজের অধ্যক্ষ ননী গোপাল রায় বেতন চাওয়ায় ক্ষিপ্ত হয়ে কলেজের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম শহিদ ও তার ছোট ভাই পরিচালনা কমিটির সদস্য মুজিবুর রহমান অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
জেআই,





