মতিঝিলের দিলকুশায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে ভবনের সামনের অংশের ছাদে আগুন লাগার পর বেলা ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ভবনের এক কর্মচারী শফিক জানান, নিয়মিত অগ্নি নির্বাপণের মহড়া চলাকালে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
বেলা ১১টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এআই





