২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে ঝিনাইদহে খন্ড খন্ড মিছিল করেছে জেলা বিএনপি।

শনিবার সকাল ৭টার দিকে শহরের হামদহ স্ট্যান্ড থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান পপপুর নেতৃত্বে একটি মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিটিআইর সামনে গিয়ে শেষ হয়। এ সময় থানা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিন, যুবনেতা মুজাম উপস্থিত ছিলেন।

অপরদিকে সকাল ৮টার দিকে শহরে আরাপপুর থেকে জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফু ইসলাম পিন্টু নেতৃত্বে একটি মিছিল ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এসময় যুবনেতা লোকমান হোসেন, মীর ফজলে এলাহী শিমূল উপস্থিত ছিলেন। মিছিলটি তেলপাম্পের সামনে গেলে পুলিশ ধাওয়া করে। পরে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। খন্ড খন্ড মিছিলে অবরোধ সমর্থনে বিভিন্ন স্লোগন দেয়া হয়।

কেএইচ