বেনাপোল বড় আঁচড়া সীমান্তের রেললাইন এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
যশোর ২৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদে জানতে পারি রোববার রাতে চোরাচালানীরা ভারত থেকে অস্ত্র এনে বড় আঁচড়া সীমান্তের রেললাইনের পাশে অবস্থান করছে।
এমন সংবাদে বিজিবি দল সেখানে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
এসএইচ





