টাঙ্গাইল শহরের প্রানকেন্দ্র নিরালা মোড়ে জেলা শ্রমিক লীগের কার্যালয়ে অভিযান চালিয়ে ১৩টি রামদা, ১৪টি ফালা, চার শতাধিক বাঁশের লাঠি ও ২৫টি মেটাল পাইপসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ডিবি পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে এ সব অস্ত্র উদ্ধার করে।
টাঙ্গাইল জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফীজুল ইসলাম দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে জেলা শ্রমিক লীগের দফতর সম্পাদক মো. স্বাধীন ও শ্রমিক লীগকর্মী ইমরানকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক রাতে শহরের প্রানকেন্দ্র নিরালা মোড়ে জেলা শ্রমিক লীগের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় শ্রমিক লীগের অফিস থেকে ওই সব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এএইচ





