নাটোরে নাশকতার আশঙ্কায় জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদিকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে জেলা বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় সিংড়া, গুরুদাসপুর, লালপুর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্নস্থান থেকে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করা হয়।

এছাড়াও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

কেএইচ