ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দুধসর ইউনিয়নের কুলচারা গ্রামের মাঠ থেকে অজ্ঞাতনামা (২৪) এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৮টার তার লাশ উদ্ধার করা হয়।

শৈলকূপা থানার অফিসার ইন চার্জ (ওসি) এম এ হাশেম খান (বিপিএম, পিপিএম) জানান, এলাকাবাসী কুলচারা গ্রামের মাঠের একটি কলাবাগানে এক যুবকের গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কেএইচ