রাজধানীতে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষার জন্য ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে। এ ছাড়াও বুধবার সকাল থেকে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষা ও মহাসড়কের নিরাপত্তার জন্য ২৫২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ১০ প্লাটুন বিজিবি সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীতে মোতায়েন থাকবে। ঢাকার বাইরে সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ১২৬ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
এছাড়া আরও ৭১ প্লাটুন বিজিবি সদস্য সারাদেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে বলেও জানান মোহসিন রেজা।
জেআই





