ভারতীয় মদের বোতলসহ ২ মাদকসেবীকে আটক করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়নগছ মুন্সিপাড়া এলাকা থেকে বিজিবি’র শিংরোড ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।

আটককৃতরা হল-জেলা শহরের রাজনগর এলাকার ইসলামুল হকের পুত্র মোমিনুল ইসলাম (২৬) ও রামেরডাঙ্গা এলাকার আব্দুল হামিদের পুত্র রাজা (২৫)।

এসময় তাদের কাছ থেকে ইয়ামাহা এফজেড একটি মোটরসাইকেলও উদ্ধার করে। পরে বিজিবি’র সদস্যরা তাদের পঞ্চগড় থানায় সোপর্দ করে।

বিজিবি ও পুলিশ জানায়, আটককৃতরা সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড সীমান্তেমুন্সিপাড়া এলাকা থেকে ভারতীয় দুই বোতল মদ নিয়ে পঞ্চগড় আসছিল। এসময় বিজিবি সদস্যরা তাদের পথরোধ করে। এসময় তাদের তল্লাশী করে দুই বোতল ভারতীয় ও মোটরাসইকেলসহ তাদের আটক করে।

এ ঘটনায় শিংরোড বিজিবি’র হাবিলদার সুজাউল ইসলাম বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পঞ্চগড় থানায় একটি মামলা দায়ের করে।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ