কুষ্টিয়ায় ৫ জানুয়ারি রাজপথ দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ ও বিএনপি। ইতিমধ্যে দুদলই প্রস্তুতি শুরু করেছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ৫ জানুয়ারি গণতন্ত্রের ‘বিজয়’ও বিএনপি দিনটিকে ‘গণতন্ত্র হত্যা’দিবস হিসেবে পালন করবে। ফলে উভয়পক্ষে সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুই দলই শহরে বড় ধরনের শোডাউন করবে বলে নেতারা জানিয়েছেন। জেলা আওয়ামী লীগের নেতারা জানান, মজমপুর গেট থেকে বড় বাজার পর্যন্ত তাদের দখলে থাকবে। বিএনপিকে শহরে প্রবেশ করতে দেয়া হবে না।
অন্যদিকে, বিএনপির দলীয় সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি যেকোনো মূল্যে কালো পতাকা মিছিল ও সমাবেশ সফল করতে বদ্ধপরিকর বিএনপি নেতাকর্মীরা। কর্মসূচি সফল করতে দফায় দফায় বৈঠকও করছেন জেলা ও উপজেলা বিএনপির নেতারা। ওই দিন প্রতিটি ইউনিয়ন থেকে নেতাকর্মীদের কালো পতাকা হাতে শহরে আসার নির্দেশ দেয়া হয়েছে।
এমকে





