ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাদারীপুরে যুবলীগ নেতা সেলিম মাতুব্বরের (৩৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান তিনি।

নিহত সেলিম মাতুব্বর উমেদপুর ইউনিয়নের লাল মিয়া মাতুব্বরের ছেলে। তিনি শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়ন যুবলীগের দফতর সম্পাদক।

শিবচর উপজেলা যুবলীগের দফতর সম্পাদক আজিজুল হক জানান, গত মঙ্গলবার জ্বরে আক্রান্ত হয়ে সেলিম শিবচর উপজেলা হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই সেলিমকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়।

শুক্রবার রাতে ওই হাসপাতালে চিকিৎসাধীন থেকে সেলিমের মৃত্যু হয়। 

এমবি