রাজধানীর দক্ষিণখানের কাউলায় কেরোসিনের চুলা বিস্ফোরণে দগ্ধ হয়ে এক দোকানির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. সজীব মিয়া (৩০)বলে জানা যায়।

 

মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি মারা যান।

 

সজীবের চাচাতো ভাই মো. ইব্রাহিম জানান, সজীব কাউলার আবুল কাশেমের ছেলে এবং স্থানীয় বাসিন্দা ছিলেন।

 

সজীব ফুটপাতের দোকানে পুরি, চা, পেঁয়াজু বিক্রি করতেন। মঙ্গলবার সকালে কেরোসিনের চুলায় পাম্প করার সময় বিস্ফোরিত হয়ে সে গুরুতর আহত হয়।

 

বিস্ফোরণে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে রাত নয়টার দিতে তার মৃত্যু হয়।

 

ঢাক মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এসএইচ