যশোরের বেনাপোল বন্দর থানার ভবারবেড় গ্রাম থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকৃতের নাম ইসরাফিল হোসেন ওরফে এসও। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বলে জানা গেছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশ বুধবার সন্ধ্যায় তাকে বাড়ি থেকে আটক করে।

আটক ইসরাফিল ভবারবেড় গ্রামের দাউদ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বেনাপোল ভবারবেড় গ্রামে হেরোইন, মদ, ফেনসিডিল, ইয়াবা বিক্রি করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, আটক ইসরাফিল হোসেন এসওর বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগসহ গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এআই/