টাঙ্গাইলের মির্জাপুরে ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঁশতৈল ফাঁড়ি পুলিশ।
শুক্রবার দুপুরে গোড়াই-সখিপুর সড়কের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের হোসেন মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও আটক করা হয়।
আটককৃতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার নাইকিনবাড়ি গ্রামের হারুন ভূইয়ার ছেলে লাভলু ভূইয়া (২৮), বিরোলা গ্রামের খন্দকার গোলাম মোস্তফার ছেলে খন্দকার মইনুল ইসলাম (৩০), বাসাইল সদরের দোলাল মিয়ার ছেলে মাইক্রোবাস চালক নবী (২০), মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই গ্রামের আবদুল বাছেদ মিয়ার ছেলে মিনহাজ (২০) ও টাঙ্গাইল সদরের লাউজানী গ্রামের ইউসুফ আলীর ছেলে ফিরোজ মিয়া (২৮)।
এ সময় মাদক ব্যবসায়ী দলটির নেতা বাসাইল সদরের শফিকুল ইসলাম পালিয়ে যায় বলে জানা গেছে।
বাশতৈল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিক্তিতে গোড়াই-সখিপুর সড়কে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় চট্রগ্রাম থেকে টাঙ্গাইলগামী একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ- ৫১-৮৯৮২) তল্লাশির জন্য সিগন্যাল দেয় পুলিশ।
এ সময় পুলিশের সিগন্যাল দেখে মাইক্রেবাস থামার সঙ্গে সঙ্গে ইয়াবার প্রধান ব্যবসায়ী শফিকুল দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ মাইক্রেবাসটিতে তল্লাশি চালিয়ে সবুজ রংয়ের ১৩টি প্যাকেটের ভেতর থেকে ১ হাজার ৩০০ পিস ডব্লিউওয়াই ব্রান্ডের ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় সঙ্গে থাকা পাঁচ মাদক ব্যবসায়ী এবং মাইক্রোবাসটি আটক করা হয়।
কেএইচ





