চলতি বছরে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের ১২তম এই অধিবেশন বেলা ১১টায় শুরু হয়। করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এটি মাত্র তিন কার্যদিবস চলতে পারে বলে জানা গেছে।

কোভিড-১৯ ‘নেগেটিভ’ সনদ থাকা সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দিতে পারবেন। অন্য অধিবেশনগুলোর মত এবারও সংসদ সদ্যসরা তালিকা অনুযায়ী বৈঠকে যোগ দেবেন।

প্রথম দিন করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পাওয়া সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন। এরপর প্রতি কার্যদিবসে সর্বোচ্চ ৯০ জনকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে।

অধিবেশনের শুরুতে স্পিকার প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন। এবার অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আব্দুল কুদ্দুস, মৃণাল কান্তি দাশ, নজরুল ইসলাম বাবু, মুজিবুল হক চুন্নু এবং শাহাদারা মান্নান ।

স্পিকার- ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।

সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর স্পিকার কুয়েতের আদালতে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুরের এমপি শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল হওয়ার বিষয়টি স্পিকার সংসদকে অবহিত করেন।

গত ২২ ফেব্রুয়ারি পাপুলের সদস্য পদ বাতিল করে সংসদ। সংসদ অধিবেশনে বিষয়টি জানানোর বাধ্যবাধকতা রয়েছে।

পরে স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন। সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ, চলতি সংসদের সদস্য সিলেট-৩ আসেনের মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আমানউল্লাহ, সাবেক সংসদ সদস্য তোয়াবুর রহিম, আব্দুল মজিদ মণ্ডল, মুনসুর আহমেদ, মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এএস