শনিবার (২৩ মে) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য শনিবার রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.২৫৬ ডলার কমিয়ে ১.০৮২৩ ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি মাসের ৭ মে বিইআরসি অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ১.৩৩৮৫ ডলার নির্ধারণ করেছিল।
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় জেট ফুয়েল ব্যবহারকারী বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর এবং কক্সবাজার বিমানবন্দর।
এস