সাবধান ! ভুয়া মুক্তিযোদ্ধা এবার দুর্নীতি দমন কমিশনের-(দুদক) উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। তাদের দাপটে এতদিন দুদকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা কোনঠাসা ছিলেন।

তবে বিলম্বে হলেও এবার মহাপরিচালক (ডিজি) কামরুল হোসেন মোল্লাহ, পরিচালক গোলাম ইয়াহিয়া, পরিচালক আবদুল আজিজ ভূঁইয়াসহ ৯ জনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে দুদক টিম গঠন করেছে।

আজ বুধবার দুদক কার্যালয়ে অনুষ্ঠিত কমিশনের নিয়মিত সভায় এ প্রতিষ্ঠানের ৯ জনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির মাধ্যমে চাকরির মেয়াদ বৃদ্ধিসহ নানা সুবিধা ভোগ নেয়ার অভিযোগের অনুসন্ধানের জন্য টিম গঠন করা হয়। তবে আরও ১১ জনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানের অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

আজ কমিশন প্রথম ধাপে ৯ জনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অনুসন্ধান শুরুর অনুমোদন দেয়ার হয়। একই সঙ্গে কমিশন এ প্রতিষ্ঠানের উপ-পরিচালক মো. জুলফিকার আলীর নেতৃত্বে সহকারী পরিচালক রফিকুল ইসলামের সমন্বয়ে ২ সদস্যের একটি অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে।

জানা যায়, গতকাল মঙ্গলবার কমিশনের মাসিক সভায় দুদক কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগটি উত্থাপিত হয়।

মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি এবং সুবিধা গ্রহণকারীদের মধ্যে রয়েছেন; দুদকের ডিজি কামরুল হাসান মোল্লা, পরিচালক গোলাম ইয়াহিয়া, পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, উপ-পরিচালক ঢালী আবুদস সামাদ, উপ-পরিচালক এস এম গোলাম মাওলা সিদ্দিকী ও সাবেক উপ-পরিচালক রঞ্জন কুমার মজুমদার, সহকারী পরিদর্শক আবদুস সোবহান, কোর্ট সহকারী ( পুলিশের এএসআই) নুরুল ইসলাম ও কোট সহকারী পুলিশের এ এসআই ইসহাক ফকির।

জানা যায়, দুদকের ৯ ব্যাক্তি নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয়ে এবং মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে ইতোমধ্যে চাকরির মেয়াদ বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করেছেন।

দুদকের আইন বিভাগের মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির মাধ্যমে সুবিধা ভোগী কামরুল হোসেন মোল্লা ও পরিচালক গোলাম ইয়াহিয়া। গোলাম ইয়াহিয়া প্রচলিত নিয়মে চাকরির বয়সসীমা শেষে মুক্তিযোদ্ধা হিসেবে ২ বছর চাকরির মেয়াদ বৃদ্ধি করেন। ইতোমধ্যে তার এক বছর অতিরিক্ত চাকরি করেছেন সেই সঙ্গে আরও সুবিধা অনুযায়ী নিচ্ছেন।

সরকারের সচিবদের মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অনুসন্ধান করতে গিয়ে এবার দুদকের কর্মকর্তাদের মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির বিষয়টি বেরিয়ে এসেছে। গত মাসে ৪ সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয় দুদকের অনুসন্ধানী কর্মকর্তারা। এরপর আরো বেশ কয়েকজন সচিব ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ গ্রহণের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ চলছে দুদকে।

একে