চট্টগ্রাম নগরের লাল দীঘির পাড়, পুরাতন রেলস্টেশন ও পাহাড়তলীর ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে ১০ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৬ জানুয়ারি) অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহায়তা পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক মো: রাশেদুজ্জামান।
অভিযানে লাল দীঘির পাড় ও পুরাতন রেলস্টেশন এলাকা থেকে ১০ জন মাদকসেবীকে গাঁজা সেবনরত অবস্থান আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া পাহাড়তলী থানার ইসলামপুর এলাকার নজু কলোনী থেকে মো: মনির হোসেন নামে একজনকে ১ হাজার ৪৫০ গ্রাম গাঁজাসহ আটকের পর তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এমবি





