নড়াইলে মহিবুর ইসলাম(১৯) নামে ঔষধ কোম্পানির একজন কর্মকর্তার নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাকে অপহরণ করা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিখোঁজের এক সপ্তাহ পার হলেও তার কোন সন্ধ্যান না পাওয়ায় আতংকিত হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াগাতি থানার ঘসিবাড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে মহিবুর ইসলাম লোহাগড়াতে ইথিকাল ঔষধ কোম্পানির প্রতিনিধি(রিপ্রেজেন্টেটিভ) হিসাবে কর্মরত ছিলেন।প্রতিদিনের ন্যায় গত ৪ ডিসেম্বর মহিবুর কম্পান্নির মার্কেটিং এর কাজ শেষে লোহাগড়াস্থ রাজুপুর গ্রামের বাসাবাড়িতে ফিরেছেন। সন্ধ্যার পর ওই বাসাবাড়ি থেকে বাজারে যাবার পর মহিবুর আর বাসায় ফিরে আসেনি। তার আত্মীয় স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।

তার পরিবারের লোকজন আরো জানায়, ওইদিন মহিবুর ওষুধ এর মার্কেটিং করে ৪৮ হাজার টাকা পেয়েছিল। এছাড়ায় সেই দিন বাড়ি থেকে এনেছিল ৪০ হাজার টাকা। সব মিলিয়ে তার কাছে এক লাখ নগদ টাকা ছিল বলে পরিবারের ধারনা। মহিবুর সকালে ড্রাইভারের ভাড়ায় চালিত মোটরসাইকেল মাধ্যমে মার্কেটিং করে সর্বশেষ মহাজন মার্কেট থেকে বাসায় ফিরেছে। বাসায় আসার পর তার পরিচিত কোন লোক তাকে ফোনে বা সরাসরি ডেকে নিতে পারে বলে মহিবুরের পরিবারের ধারণা।

হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ায় চরম আতংকিত হয়ে পড়েছে ওই পরিবার সহ আশপাশের লোকজন। মহিবুরকে অপহরণ করা হয়েছে কিনা এখন সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকার মানুষের মনে।

থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম রোববার সন্ধ্যায় এ বিষয়ে বলেন, দেশের সকল থানা সহ সি,আই,ডি কে বিষয়টি অবহিত করা হয়েছে। সময় লাগবে। এ ব্যাপারে ৭ ডিসেম্বর থানা জিডি করা হয়েছে। জিডি নং-২০১।

উজ্জ্বল রায়/জারিফ