জেলা সদরের গোদারপাড়া থেকে ভুয়া এক র্যাব সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক ভুয়া র্যাব সদস্য কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মৃত আমছুর উদ্দীনের ছেলে ফারুক হোসেন (৩৫)।
র্যাব-১২ স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর আজমল হোসেন বুধবার জানান, মঙ্গলবার রাতে বগুড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার গোদারপাড়ার মোছা. উম্মে কুলসুমের বাসা থেকে ভুয়া র্যাব সদস্য মো. ফারুক হোসেনকে আটক করে। আটক ফারুককে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমকে





