ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফজলে রাব্বি হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন।
তাদেরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন-আল-আমিন (২২), ইফতেখার (২০), কৌশিক রায় (২৩), রবিন (২০), তারেক (২১), সবুজ (২২), তাসনিম মাহমুদ (২৩), শেখ মোহাম্মাদ (২২)।
এদিকে সংঘর্ষের এ ঘটনায় ফজলে রাব্বি হল বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের দ্রুত হল ত্যাগের নির্দেশ দিয়েছে ঢামেক কর্তৃপক্ষ।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





