বেনাপোল’র শিকড়ি বটতলা এলাকা থেকে শনিবার দুপুরে ৪০ বস্তা ভারতীয় নিম্নমানের ”চা” জব্দ করেছে বিজিবি সদস্যরা। এ সময় কোন চোরাচালানীকে আটক করতে পারেনি তারা।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্নেল আরিফুল হক জানান, চোরাচালানীরা ভারত থেকে পাচার করে আনা বিপুল পরিমান চা পাচার করে যশোরে নিয়ে যাচ্ছে।

এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা শিকড়ি বটতলা এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা মুল্যের ভারতীয় নিন্মমানের চা আটক করে। আটক চা বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেয়া হযেছে।

নাসির/জেড