রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন বনানী ডিওএসএইচ এলাকায় শুক্রবার একটি ভবনের লিফট থেকে পড়ে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আবু সুফিয়ান (৪৫)।
ক্যান্টনমেন্ট থানার উপ পরিদর্শক (এসআই) লিয়াকত আলী জানান, সকাল ৯টার দিকে ভবনের ৬ তলা থেকে লিফটে নিচে নামার সময় মাঝামাঝি স্থানে এসে তা হঠাৎ বন্ধ হয়ে যায়।
বিষয়টি টের পেয়ে ভবনের বাসিন্দারা লিফট খুলে তাকে বের করে আনতে গেলে তিনি ভয়ে লাফ দেন। এসময় নিচে পড়ে গিয়ে পা ও মাথায় আঘাত পেলে ঘটনাস্থলেই আবু সুফিয়ানের মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ওই বাসার গাড়ি চালক কামাল হোসেন জানান, গত ৬ মাস ধরে তিনি (আবু সুফিয়ান) বাসার নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করছিলেন।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]