গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল-আমিন ওরফে নাসির (২৬) মারা গেছেন।
রোববার বিকাল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
জানা গেছে, বিকাল পৌনে ৪টায় রনি মার্কেটের সামনে নির্মাণাধীন কমিউনিটি সেন্টারে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে নাসির গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
নিহতের মামা নাজির উদ্দিন বলেন,নাসির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমবিএ অনুষদের ছাত্র ছিলো।
নাসির চাঁদপুর জেলার হাইমচর এলাকার মন্টু খাঁর ছেলে। রাজধানীর কামরাঙ্গীর চর মধ্য রসুলপুর এলাকার কাশিম ভিলায় মামার বাসায় বসবাস করতেন তিনি।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]