বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাসায় পুলিশি তল্লাশির অভিযানের প্রতিবাদে ২৪ মে সোহয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেওয়ায় প্রতিবাদ সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।

২৫ মে বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফার সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, হাসানুজ্জামিল শাহিন, যুবদলের সভাপতি আহমেদুল হক শাতিল, সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী, ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক, স্বেচ্ছাসেবদ দলের আহবায়ক জিয়াউল হক শাহিন, মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন, শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শাহিন আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।


কাওছার/জারিফ