বিএনপির ৫ জানুয়ারি কর্মসূচিকে কেন্দ্র করে খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থানে বিএনপির সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জন গুলিবিদ্ধ।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার খাগড়াছড়ি জেলায় সর্বাত্মক সড়ক অবরোধের ডাক দিয়েছে জেলা বিএনপি।
খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সারওয়ার আলম জানান, বিএনপির কালো পতাকা মিছিল থেকে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। এ সময় ছাত্রলীগের নেতা কর্মীরা যোগ দিলে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে।
পুলিশ সংঘর্ষ থামাতে ৫০/৬০ রাউন্ড রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
এমকে





