সিরাজগঞ্জের সলঙ্গায় একটি কার্টন থেকে এক নবজাতকের (২দিন) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, একটি কার্টনের ভেতর নবজাতকের (ছেলে) লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে দাফন করেছে পুলিশ।

ওএফ