রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে আটক এক মাদক ব্যবসায়ীর দেয়া তথ্যের ভিত্তিতে ইয়াবার একটি বড় চালান উদ্ধারে রাজারবাগ এলাকার একটি স্থান ঘিরে রেখেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশ।
রোববার (০৯ জুলাই) সকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত অভিযান চলছে ওই এলাকায়। অভিযানে ৪০হাজার পিসেরও বেশি ইয়াবা উদ্ধার সহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারি পরিচালক সামছুল আলম।
তিনি জানান, সকাল থেকে শুরু করে এখনো অভিযান চলছে। বিস্তারিত অভিযান শেষে জানানো হবে।
তিনি আরো জানান, ঘটানাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এরআাগে গোপন সূত্রের ভিত্তিতে এ্যালিফেন্ট রোড থেকে আটক ওই মাদক ব্যবসায়ীর দেয়া তথ্যেও ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
এমই





