রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবারের হরতালে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে তারা।
রোববার সন্ধ্যা ৬টা থেকে বিজিবি সদস্যরা টহল শুরু করেছে।
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির সূত্র জানায়, নাশকতা রোধে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে রোববার সন্ধ্যা থেকে অবস্থান নেয়া শুরু করেছে বিজিবি সদস্যরা।
বিশেষ করে সচিবালয়, কূটনৈতিক এলাকা, শাহবাগ, সংসদ ভবন এলাকা, উত্তরা, ধানমন্ডি, ফার্মগেট, কাওরান বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেয়া শুরু করেছে।
উল্লেখ্য, গাজীপুরে শনিবারের সমাবেশে বাধা দেয়ার অভিযোগ তুলে সোমবার দেশব্যাপী হরতালের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শনিবার ২০ দলের পক্ষে এ হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এমকে





