রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক নারী পরিচ্ছন্নতাকর্মীর লাশ পাওয়া গেছে। তার নাম জাহানারা বেগম। তিনি ঝাড়ুদার ছিলেন।

শাহবাগ থানার উপপরিদর্শক দেবরাজ চক্রবর্তী বলেন, মিলনায়তনের নিচতলার এক করিডোরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে লাশটি পাওয়া যায়।
ষাটোর্ধ্ব ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মিলনায়তনের এক কর্মচারীর ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। জাহানারার মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এসআই দেবরাজ।

জাহানারার ছেলে সুলতান মাহমুদ জানান, তার মায়ের কাছে সব সময় টাকা থাকত। এই টাকার লোভেই কেউ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

পুলিশ কর্মকর্তা দেবরাজ বলেন, পুরো বিষয়টি তদন্ত না করে এ সংক্রান্ত ঘটনা আগাম কিছু বলা সম্ভব নয়।

রাত সাড়ে ১১টার দিকে লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়।

এমআর