রাজধানীর উত্তরায় ১৪ নম্বর সেক্টরে বৌদ্ধমন্দিরের পাশের একটি খাল থেকে ১০৮ টি চাইনিজ রাইফেল, ২১৭টি ম্যাগজিন ১ হাজার রাউন্ড গুলি এবং ১১টি বেওনেট উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা।

আজ (শনিবার) বিকেলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। ফায়ার সার্ভিস সদর দফতরের ইন্সপেক্টর মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তুরাগ থানা পুলিশের তথ্যের ভিত্তিতে বৌদ্ধমন্দিরের পাশে একটি খালে অভিযান চালিয়ে ১ হাজার গুলি, ১০৮টি পিস্তল , ২১৭টি ম্যাগজিন, ১১টি বায়োনেট উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

পুলিশ জানিয়েছে, যে পিস্তলগুলো পাওয়া গেছে সেগুলো সেভেন পয়েন্ট সিক্স বোরের গ্লোক পিস্তল। তবে ঐ খালে আরো কোন আগ্নেয়াস্ত্র আছে কি না তা খুঁজে বের করতে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো এলাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন।

 এসএম