ঘূর্ণিঝড় রোয়ানুয় বিধ্বস্ত হওয়ায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বচন কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়।

স্থগিত হওয়া তিন ইউপি হলো- ছনুয়া, গণ্ডামারা ও খানখাবাদ। আগামী ৪ জুন বাঁশখালীর ১৪ উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। পরে সুবিধাজনক যে কোনো সময়ে এসব ইউপির নির্বাচন অনুষ্ঠিত।

বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শামসুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে বাঁশখালীর তিন ইউনিয়ন ও নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে উপকূলীয় তিন ইউপিতে ভোট স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত আদেশ হাতে পেয়েছি। পরে সুবিধাজনক সময়ে এসব ইউপির ভোট অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে পাঁচজন ও ছনুয়া ইউনিয়নে একজনের মৃত্যু হয়। এসময় বেড়িবাঁধ ভেঙে জলোচ্ছ্বাসে সাগরের পানি বাঁশখালীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এতে গণ্ডামারায় আড়াইশ এবং ছনুয়ায় তিনশর বেশি ঘরবাড়ি তলিয়ে যায়।

এআই