পদ্মা নদীতে ইলিশ মাছ শিকারের অপরাধে মুন্সীগঞ্জে ১৭০ জেলেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে তাদেরকে আটক করেছে নৌ পুলিশ ও প্রশাসন।

এসময় তাদের কাছ থেকে ২ লাখ মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে ৫৯ জনের প্রত্যেককে ৭ দিন করে জেল দেওয়া হয়। ৩ জনকে ৩ হাজার টাকা করে জরিমানা এবং একজনকে ২ হাজার টাকাসহ সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান ৪৫ জেলেকে আটক করেন। এদের মধ্যে ১১ জনকে ১ মাস ও বাকীদের ১০ দিন করে জেল দেওয়া হয়।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হুমায়ুন কবির ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. আসাদুজ্জামানের নেতৃত্বে পদ্মা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান আসাদ ও ইন্সপেক্টর সিরাজুল কবিরসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এমবি