গাইবান্ধার সাঘাটা উপজেলার দুর্গম চরে জঙ্গি আস্তানার সন্ধানে তৃতীয় দিনের মতো ‘ব্লক রেইড’ অভিযান চলছে।

শনিবার ভোর থেকে সাঘাটা উপজেলার দিঘলকান্দির চরসহ বেশকিছু চরে এ অভিযান শুরু হয়েছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মইনুল হকের নেতৃত্বে অভিযানে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, সাঘাটা থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা অংশ নিয়েছেন বলে জানা গেছে।

এমএনজে