ছয় দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, এনডিসি, পিএসসি।
চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি এর কমান্ডার (প্রধান) এডমিরাল উ শেংলী এর আমন্ত্রণে শনিবার রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।
সফরকালে নৌপ্রধান চীনের উর্ধ্বতন সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনাসহ বিভিন্ন শিপইয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন।
নৌবাহিনী প্রধানের এ সফরের মধ্য দিয়ে চীন ও বাংলাদেশ নৌবাহিনীর সুসম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, উক্ত সফরে সস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে তিনজন কর্মকর্তা রয়েছেন।
চীন সফর শেষে নৌপ্রধান আগামী ১ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যায়।
এআর





