জাতীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বরগুনায় বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৭টায় বিএনপির জেলা কার্যালয়ে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে দুপুর ১২টার দিকে বিএনপির জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা প্রেসক্লাব চত্বযরে গিয়ে জেলা বিএনপির সভাপতি মো. মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, বিএনপি নেতা এ জেড এম সালেহ ফারুক, গোলাম ছগির মজনু, তালিমুল ইসলাম পলাশ, তারিকুজ্জামান টিটু, মঞ্জুর মোর্শেদ খান খোকন, আবুল বাসার রিয়াজ প্রমুখ।
ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





