জয়পুরহাটের কালাই উপজেলা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ মিনু বেগম (৩৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

আটক মিনু বেগম জয়পুরহাট সুইপার কলোনির মৃত মফিজ মন্ডলের মেয়ে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-বগুড়া সড়কের কালাই থানা গেট সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ মিনু বেগমকে আটক করা হয়।

তিনি জানান, ওই নারীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এসএইচ