কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে নবগঠিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। এসময় কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোববার দুপুর ১২টায় কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটে জেলাছাত্রলীগের নবগঠিত কমিটির পক্ষে সমর্থন আদায়ে ক্যাম্পাসে মিছিল করতে চাইলে, ইন্সটিটিউটের ছাত্ররা তাদের পরীক্ষা থাকায় মিছিলে যেতে অসম্মতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে বহিরাগত ছাত্রলীগ কর্মীরা তাদের ওপর হামলা চালাতে গেলে দু'পক্ষের সংঘর্ষ বাধে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।এঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
জেএ





