লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম কাজিরখীল গ্রামে ২টি বসতঘর পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার রাতে ওই গ্রামের আয়াত উল্যাহ মিয়ার বাড়ির নিজাম উদ্দিনের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে রামগঞ্জের ২টি ফায়ার সার্ভিস ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
এতে আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





