করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো পাঁচজন। আর এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৫০ জনের শরীরে।

এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৪২ জনে। এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৩ হাজার ২৪ জন।

শনিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৪২৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ৮৯২ জন।

এর আগে শুক্রবার দেশে আরো ৪০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আটজন।

এমআর