রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, স্পীকার, মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের ব্যক্তিদের সম্মানী বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।

সোমবার মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই ব্যক্তিদের সম্মানী বাড়ানোর নীতিগত ও চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।

বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি জানান, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিচারপতি ও এমপিদেরও সম্মানী বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এআই