জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে  র‌্যালি ও সমাবেশ করেছে নিরাপদ সড়ক চাই-এর (নিসচা) ঝিনাইদহ শাখা।

বুধবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর পার্ক শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, আমেনা খাতুন  ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, নিসচার যুগ্ম-আহবায়ক এমদাদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি একরামুল হক লিকু ও নিসচার সদস্য শাহীনুর রহমান লিটনসহ অনেকে।

অনুষ্ঠান পরিচালনা করেন নিসচার সদস্য সচিব ও কথন সাংস্কৃতিক সংসদ-এর (কসাস) সভাপতি শাকিব মোহাম্মদ আল হাসান।

বক্তারা নিরাপদ সড়কের দাবিতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান।

জেআই