রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী এলাকায় আলাউদ্দীন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টা ১৯ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মার্কেটের লিফট ছিড়ে আগুন ধরে যায়। তাৎক্ষনিকভাবে লিফটের আগুন চারদিকে ছড়িয়ে পড়লে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ইনচার্জ এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডে মোট ৫ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেয়া হলে সেখানে নারী এ শিশুসহ ৫ জনের মর্মান্তিক  মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন পুরুষ আর বাকিরা হলেন নারী ও শিশু।

এর আগে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতর থেকে ১৩টি ইউনিট পাঠানো হয়।

এসএম