২০ দলের টানা অবরোধের ৭ম দিনে রংপুর মহানগরীর হাসনা বাজার মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এসময় তারা খালেদা জিয়া ঘোষিত দাবি না মানলে রংপুর অঞ্চল থেকে সকল ধরনের পণ্য সরবরাহ বন্ধ করে দেয়ার হুমকি দেয়।
সোমবার সকাল থেকেই রংপুর মহানগর ও জেলা বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট নেতাকর্মীরা হাসনা বাজারের মুক্তা ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। পরে দুপুরে মহাসড়কে বিক্ষোভ করে।
বিক্ষোভ শেষে সমাবেশে বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, জেলা সহসভাপতি মামুনুর রশিদ মামুন, মহানগর সেক্রেটারি সামুজ্জামান সামু, জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকু, জেলা সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গা, মহানগর যুব বিষয়ক সম্পাদক নাজমুল আলম নাজু, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, জেলা দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, জাগপা জেলা সভাপতি খন্দকার আবিদুর রহিম, মহানগর সভাপতি নুর আলম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে খালেদা জিয়া ঘোষিত দাবি মেনে না নিলে রংপুর অঞ্চল থেকে সকল ধরনের পণ্য সরবরাহ বন্ধ করে দেয়া হবে। জনগেনর ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করা এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এই আন্দোলন জনগন স্বতস্ফুর্তভাবে পালন করছে বলে দাবি করা হয় সমাবেশে।
অন্যদিকে রংপুর মহানগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, জামায়াতসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
এছাড়া অবরোধের ৭ম দিনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
জেলা গোয়েন্দা বিভাগের জেষ্ঠ্য উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, পুলিশের শক্ত নজরদারীর কারনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।
জেআই





