দিনাজপুরে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিনসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। আটককৃত ব্যক্তির নাম নুরুজ্জামান (৪২) বলে জানা যায়।

সোমবার দিনগত রাতে উপজেলার তাজপুর ম-লপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নুরুজ্জামানের বাবার নাম মফিজ উদ্দিন।

দিনাজপুর র‌্যাব-১৩ এর ক্যাম্প কমান্ডার মেজর মাহমুদতথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মল্লপাড়া গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল (মেড বাই ইউএস), ছয় রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিনসহ নুরুজ্জামানকে আটক করা হয়েছে।

এসএইচ/এমকে