রাজধানীর শান্তিনগরে র‌্যাবের ধাওয়া খেয়ে ভবন থেকে পড়ে যাওয়া যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম বাবু (২৮)।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।

ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই সেন্টু চন্দ্র দাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিনগরের একটি বাসায় অভিযান চালায় র‌্যাব-৩-এর একটি দল। র‌্যাবকে দেখে বাবু দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ভবন থেকে পড়ে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

এএইচ